দৌড়ের ওপর ভালো আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর স্ত্রী অভিনয়শিল্পী তিশা আজ ঈদের দিনে কী করছেন? পাঠকের মনে এমন প্রশ্ন জাগতেই পারে। আসুন, এই তারকা দম্পতির ঈদ উদযাপনের খবর শুনি তিশার কাছ থেকে। তিশা বললেন, ‘দৌড়ের ওপর ভালো আছি। সকালে গিয়েছি বাপেরবাড়ি, সেখান থেকে এসেছি শ্বশুরবাড়ি।’ আজ বুধবার দুপুরে মুঠোফোনে কথা হলো তিশার সঙ্গে। সেই কথোপকথনই তুলে ধরা হলো এখানে।তাহলে নিজের বাড়িতে বন্ধুদের সময় দেবেন কখন?‘নিজের বাড়িতে আজ আর কাউকে সময় দেব না। গিয়েই ঘুমিয়ে পরব।’বলেন কি, নিজেদের বাড়িতে ঈদ উদযাপন হবে না? ‘আসলে ঈদ এখনো আমাদের বাড়িতে ঢুকতে পারেনি। বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যেই আমাদের ঈদটা সীমাবদ্ধ আছে।’ঈদের দিন কী কী খাবার রান্না করলেন?‘কিছুই না। ওটা এখনো করতে হয়নি। আমি তো বাপের বাড়ির আদরের মেয়ে, আবার শ্বশুরবাড়িরও আদরের বউ। ওই দুই বাড়ির মানুষজনই আমাদের জন্য খাবার তৈরি করে পাঠিয়ে দেন। তারাই ঠিক করে নেন, কে কবে খাবার পাঠাবেন।’আপনি দেখছি দারুণ সুখে আছেন। ‘এখন পর্যন্ত আছি। জানি না, এই আরাম আর এত মজা কত বছর উপভোগ করতে পারব।’