দ্বন্দ্ব মেটালেন হৃতিক-সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুজারিশ’-এর মতো ছবি কুকুরও দেখবে না—এমন মন্তব্য করায় সালমান খানের ওপর বেজায় চটেছিলেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হৃতিক রোশন। সেই থেকে নীরব দ্বন্দ্ব চলছিল বলিউডের অন্যতম জনপ্রিয় এ দুই তারকার মধ্যে। তবে সম্প্রতি তাঁদের দ্বন্দ্ব মিটেছে বলেই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘গুজারিশ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। মুক্তির পর ছবিটি সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন সালমান। জবাবে হূতিক বলেছিলেন, কোনো চলচ্চিত্রনির্মাতাকে নিয়ে কৌতুক করার মধ্যে বীরত্বের কিছু নেই। এভাবেই বাগযুদ্ধে জড়িয়ে পড়েন হূতিক-সালমান। পরবর্তী সময়ে দূরত্ব বাড়তে থাকে একই জগতের এ দুই বাসিন্দার মধ্যে। ঘটনার বছর তিনেক পর সম্প্রতি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নেন হূতিক। কিছুদিন আগে বান্দ্রায় সালমান তাঁর বিয়িং হিউম্যান দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি দোকান খুলেছেন। সম্প্রতি সেখানে হাজির হয়ে কেনাকাটা করতে দেখা গেছে হূতিককে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বলিউডের অভিনেতাদের মধ্যে হূতিকই প্রথম ওই দোকানে গিয়েছেন। সেখানে বেশ খানিকটা সময় কাটান তিনি। সালমানের এমন উদ্যোগকে দারুণ পছন্দ করেছেন হূতিক।