দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ছবিতে রুপার্ট গ্রিন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল। ম্যাচ শুরুর প্রাক্কালে দলনেতা মাইক্রোফোন হাতে গ্যালারিভর্তি ২৩ হাজার দর্শকের সামনে ঘোষণা দেন, দেশমাতৃকার তরে সবাই হাতে অস্ত্র তুলে নাও। এর পরপরই দলের সবাই সেদিনের ম্যাচটি বাতিল করে যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখান। সেটা ১৯৩৯ সালের কথা। এ নিয়ে ওয়ারটাইম ওয়ান্ডারার্স নামের একটি বই লেখা হয়ে গেছে। এবার সেই কাহিনি অবলম্বনে সিনেমা হবে। আর তাতে অভিনয় করবেন হ্যারি পটার সিনেমার তরুণ অভিনেতা রুপার্ট গ্রিন্ট। ওয়েবসাইট।