দ্বীপকন্যা জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপবাসিনী হতে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ! না, মনের দুঃখে সবকিছু ছেড়েছুড়ে নির্বাসনে যাচ্ছেন না; বরং ধনী আর খ্যাতিমান সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় নিজেকে জুড়ে ফেলেছেন তিনি। জানা গেছে, শ্রীলঙ্কায় তিনি একটি দ্বীপ কিনেছেন। আর তাঁর প্রতিবেশী দ্বীপের বাসিন্দা হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।বলিউডের স্থায়ী বাসিন্দা হয়েও লঙ্কান এই সুন্দরী তাহলে ভোলেননি নিজের দেশকে। টিএনএন।