দ্বৈত গানে তারিন ও ইবরার টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী তারিন নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন কিছুদিন হলো। ‘আকাশ দেব কাকে’ শিরোনামের এই অ্যালবামে গান থাকবে মোট ১৪টি। তার মধ্যে চারটি দ্বৈত এবং ১০টি একক। গতকাল রোবাবার রাতে অ্যালবামটির প্রথম দ্বৈত গানের রেকর্ডিং শেষ করেছেন তারিন। ‘এই এখানে থেমে থেমে, বৃষ্টি হচ্ছে খুব/আকাশ শুধু বলছে কথা, অন্যরা নিশ্চুপ/তোমার আকাশ মেঘলা, জানার ইচ্ছে খুব/এই এখানে থেমে থেমে, বৃষ্টি হচ্ছে খুব’—শিরোনামের এ গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু। অন্য তিনটি দ্বৈত গানে তারিনের সঙ্গে কণ্ঠ রদবেন বাপ্পা মজুমদার, রূপঙ্কর ও রাগব।দ্বৈত গানটি প্রসঙ্গে তারিন বলেন, ‘এটি খুব চমৎকার একটি রোমান্টিক গান। গানটি রেকর্ডিং হওয়ার পর শুনে বেশ ভালো লেগেছে। আশা করছি গানটি অনেকেরই ভালো লাগবে।’তারিন আরও বলেন, ‘চিন্তা আছে, পয়লা বৈশাখে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি। নতুন বছরের শুরুতে বাকি তিনটি দ্বৈত গানের কাজ শুরু করব।’অ্যালবামটির সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। জানা গেছে, অ্যালবাম আকারে আসার আগেই বৃষ্টি শিরোনামের এ গানটি ‘ফিরতি বিরতির পর...’ নামের একটি এক ঘণ্টার নাটকে ব্যবহার করা হবে। নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করবেন কৌশিক শংকর দাস। কাল থেকে নাটকটির শুটিং শুরু হবে।নাটকটিতে তারিনের সঙ্গে অভিনয় করবেন আরেফিন শুভ। এটি তারিন ও আরেফিন শুভ অভিনীত প্রথম নাটক।