দ্বৈত চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করছেন আবু সুফিয়ান। এতে অভিনয় করছেন সীমানা। কথা হলো তাঁর সঙ্গে।‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এই নাটকে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি—একজন ডাক্তার, অন্যজন গৃহশিক্ষক। দুজন আলাদা ব্যক্তি, কিন্তু চেহারায় দারুণ মিল। এখন আপনার আর কোন ধারাবাহিক প্রচারিত হচ্ছে?মাছারাঙা টিভিতে কবিরাজ গোলাপ শাহ এবং এটিএন বাংলায় স্ক্যান্ডাল। কবিরাজ গোলাপ শাহ নাটকের শুটিং করেছি গাজীপুরে। জায়গাটির নাম শিমুলতলী। প্রতিদিন টাঁকশালের সামনে দিয়ে যেতে হয়েছে। কীভাবে টাকা তৈরি হয়, তা দেখার খুব শখ হতো। কিন্তু যেতে পারিনি। নানা ধরনের অনুমতি নাকি নিতে হয়। আপনি তো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।তা পাঁচ বছর আগে, দারুচিনি দ্বীপ-এ। এটি হুমায়ূন আহমেদের লেখা এবং পরিচালক ছিলেন তৌকীর আহমেদ। ২০০৬ সালে আমি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। ওই প্রতিযোগিতার সেরা দুজনকে নিয়ে পরের বছর ছবিটি তৈরি হয়। প্রতিযোগিতায় আমি হয়েছিলাম ১২তম। যেহেতু নাচ জানি, তাই ছবিতে অভিনয়ের জন্য আমাকেও আমন্ত্রণ জানানো হয়। পরে একটি ডিজিটাল ছবিতেও কাজ করেছিলাম, নাম অতিমানব। বাসার জন্য আর কোনো ছবিতে কাজ করতে পারিনি। বাসা থেকে কেন বাধা পেলেন?আমার বাবা পুলিশ ইন্সপেক্টর। বাবা-মা দুজনই খুব কড়া। কখনো এতটুকু হাতছাড়া করতে চাননি। এখনো চোখে চোখে রাখেন। চলচ্চিত্রের ব্যাপারে একসময় তাঁদের অনেক নেতিবাচক ধারণা ছিল। তাই ওদিকে আর যাওয়া হয়নি। নাটক করছি, তাতেই বাবা-মায়ের অনেক আপত্তি। বিয়ে করছেন কবে?বাবা-মা তো অনেক দিন থেকে চাইছেন। আমি ব্যাপারটি তাঁদের ওপরই ছেড়ে দিয়েছি।