দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৮৪ দিন কোনো মাছ ধরা দেয়নি জেলে স্যানটিয়াগোর জালে। বয়সের ভারে ক্লান্ত তিনি। মানুষ তাঁকে ভৎর্ সনা করে। অপয়ার অপবাদ মাথায় নিয়ে সমাজে একাকী হয়ে পড়েন তিনি। একসময় সহকারী ম্যানোলিনকেও তার অভিভাবক নিয়ে যায়। পুরোপুরি একা হয়ে পড়েন স্যানটিয়াগো। একদিন তিনি নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সাগরে। একটি মাছ ধরা পড়ে। কিন্তু বিশালাকার মাছটি তিনি তুলতে পারলেন না নৌকায়। হাঙরের নজরে পড়ে মাছটি। গল্পটি অনেকেরই জানা। প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’র কাহিনি নিয়ে এবার নাটকটি মঞ্চায়ন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। ‘সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ উৎ সবের দ্বাদশ দিন গতকাল শনিবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হলো নাটমণ্ডলে। এর নির্দেশনা দিয়েছেন ইমাম আবদুল্লাহ হাকিম। নাটকটি অনুবাদ করেছেন আহমদ আবদুল্লাহ। নাটকটি মূলত রূপক আঙ্গিকে মঞ্চায়ন করেছেন নির্দেশক। একজন সৃষ্টিশীল মানুষের কাজে নানা রকমের সমালোচনা আসে। আসে নানা বাধা-বিপত্তি। শিল্পকর্ম ধ্বংস করে দেয় কেউ। নাট্যকার মাছ শিকারকে সৃষ্টিশীল কাজের অংশ হিসেবে দেখিয়েছেন। হাঙরকে দেখানো হয়েছে অশুভ শক্তি হিসেবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ রায়, তারিক ইব্রাহীম, আল আমিন, ইশতিয়াক প্রমুখ।