প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকার ও ঋণগ্রস্ত রাশিয়ান যুবক ইভান দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে ঘুষ গ্রহণের মধ্য দিয়ে নিজের অবস্থার পরিবর্তন ঘটালেন এবং শহরের নামী-দামি ব্যক্তিরা কীভাবে অর্থ ছড়িয়ে দুর্নীতির মুখ ঢাকলেন, তা নিয়েই নিকোলাই গোগলের নাটক দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর।
শিল্পকলা একাডেমিতে গতকাল আইটিআইয়ের বাংলাদেশ কেন্দ্র ও শিল্পকলা একাডেমির উদ্যোগে একক অভিনয় উৎসবে চীনের গুয়াংজো গাঁওজিয়া অপেরা ট্রুপ মঞ্চস্থ করে দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর। একক অভিনয় করেন গুয়াংজো গাঁওজিয়া দলের প্রধান। একই সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল সাধনার প্রযোজনা সীতার অগ্নিপরীক্ষা। আজ পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আছে ভিয়েতনামের লে নক থিয়েটারের প্রযোজনা দ্য মিস্ট্রেস অব দ্য ইন।