দ্য পেইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক দ্য পেইন্টার। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, অয়ন চৌধুরী, নোবেল প্রমুখ। নিসর্গ রশিদের ফোন পেয়ে শায়লা অবাক। নিসর্গর নতুন নাটকে একটি চরিত্রের জন্য শায়লাকে প্রয়োজন। কী করবে শায়লা? অনেক ভেবেচিন্তে স্বামীর কাছে অনুমতি চায়। অনুমতি দেয় ফারুক। কিন্তু ভেতরে ভেতরে পুড়তে থাকে ঈর্ষার আগুনে। এই আগুন হানা দেয় শায়লা-ফারুকের দাম্পত্য জীবনে।