দ্য লুমিনারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড শীর্ষ দশ রক গানের তালিকায় এ সপ্তাহে ষষ্ঠ স্থান দখল করে আছে দ্য লুমিনারসের ‘হো হেই’ গানটি। দীর্ঘ ২৫ সপ্তাহ গানটি বিলবোর্ড শীর্ষ তালিকায় অবস্থান করছে। আজ আমরা লুমিনারস নামক এই ব্যান্ডটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব।দ্য লুমিনারসের যাত্রা খুব বেশি দিন আগে শুরু হয়নি। তারা ২০০২ সালে আমেরিকার নিউজার্সির র‌্যামসিতে গঠিত হয়েছিল। তারা তখন মাত্র দুই সদস্যবিশিষ্ট ব্যান্ড ছিল। সেই দুজন ছিলেন জেরেমিয়া ফ্রেইটেস ও ওয়েসলি সুলজ। ব্যান্ডের শুরুর ঘটনাটা মর্মস্পর্শী। ২০০২ সালে জেরেমিয়া ফ্রেইটেসের ১৯ বছর বয়সী ভাই অতিরিক্ত মাদক গ্রহণ করে মৃত্যুবরণ করেন। ওয়েসলি সুলজ ছিল জেরেমিয়া ফ্রেইটেসের সেই ভাইয়ের ঘনিষ্ঠতম বন্ধু। তখন তাঁরা দুজন সেই দুঃখ-বেদনাকে বশে রাখার জন্য সংগীতকেই বেছে নিলেন। সেই থেকে সুলজ ও ফ্রেইটেস একসঙ্গে গান লেখা ও গান পরিবেশন করা শুরু করলেন। নিউইয়র্কে তাঁরা দুজনের একটি ব্যান্ডের মতোই করলেন। এর মধ্যেই তাঁদের অনেকগুলো বছর পার হয়ে যায়। পরবর্তী সময়ে তাঁরা স্থানান্তরিত হয়ে ডেনভারে চলে যান। সেখানে যাওয়ার পর তারা একজন চেলোবাদক নিয়োগের বিজ্ঞপ্তি দিলেন। এর পর তাঁদের সঙ্গে যুক্ত হলেন নেইলা পেকারেক। নেইলা পেকারেক একজন গুণবতী নারী। অনেকগুলো বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি চেলোতে ছিল তাঁর অশেষ দক্ষতা। ধ্রুপদি ধারা চর্চা করেছেন তিনি বহু বছর। সেই থেকে এই তিনজন একসঙ্গে কাজ করা শুরু করেন।তাঁরা মিডোলার্ক নামক একটা ক্লাবে গান পরিবেশন শুরু করেন। সেই ক্লাবে স্থানীয় অনেক গীতিকার আড্ডা জমাতেন নতুন কিছু গান শোনার আশায়। সেখানে গান করে তাঁরা বেশ সাড়া পেতে থাকেন।২০০৯ সালে একটি ডেমো ইপি বের করেন। ২০১১ সালে ওটার আরেকটি সংস্করণ বের হয়।কোনো রেকর্ড কোম্পানির কাছ থেকে নিজেদের গান সম্পর্কে অযাচিত উপদেশ শুনতে চাননি বলে নিজেরাই অর্থ জোগাড় করে তাঁদের স্টুডিও অ্যালবামের কাজ করেন। এর ফলে গানের স্বত্বগুলোও তাঁদের থাকল। পরে অনেক রেকর্ড লেবেলের প্রস্তাব ফিরিয়ে দিলেও শিল্পীদের বন্ধুসুলভ ডুয়ালটোন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। তবে তা শুধু আমেরিকার জন্য। কানাডার জন্য তাঁরা ডাইন অ্যালোন রেকর্ড, অস্ট্রেলিয়ার জন্য ইনেরশিয়া এবং বিশ্বের অন্য দেশের জন্য ডেকা রেকর্ডসের সঙ্গেও চুক্তিবদ্ধ হলেন। ২০১১ সালের ডিসেম্বর মাস থেকে তাঁদের ‘হো হেই’ গানটি সিঙ্গেল হিসেবে বের করা হলো। গানটি তখন থেকেই শ্রোতাপ্রিয়তা পেতে থাকে। বিভিন্ন অনুষ্ঠান, টিভি চ্যানেল ও রেডিওতে গানটি প্রচারিত হতে থাকল। এভাবে গানটি আরও বেশি শ্রোতাপ্রিয়তা পেতে থাকল। কিছু রেডিওতে গানটি ২০১২ সালের সেরা গান হিসেবে মনোনীত হতে থাকে। ২০১২ সালে তাঁরা আরও সাফল্য দেখাতে থাকেন। তাঁদের কনসার্টের অগ্রিম টিকিট নিঃশেষ হয়ে যেতে থাকেন। তাঁদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাঁরা তাঁদের দ্য লুমিনারস নামক স্টুডিও অ্যালবামটি ২০১২ সালের এপ্রিল মাসে ডুয়ালটোন রেকর্ডস থেকে বের করেন, যা বিলবোর্ড শীর্ষ ২০০ অ্যালবামের তালিকায় ১১তম স্থান দখল করে। অক্টোবরের প্রথম সপ্তাহেও এই অ্যালবাম বিলবোর্ড তালিকায় ১৫তম স্থানে ছিল।এখন পর্যন্ত দ্য লুমিনারস যা বের করল  দ্য লুমিনারস (ডেমো ইপি)—২০০৯ দ্য লুমিনারস (ইপি)—২০১১ দ্য লুমিনারস (২০১২)দ্য লুমিনারসের সদস্য জেরেমিয়া ফ্রেইটেস (গিটার, ভোকাল) ওয়েসলি সুলজ (গিটার, লিড ভোকাল) নেইলা পেকারেক (চেলো, ম্যান্ডোলিন, পিয়ানো, ভোকাল)দ্য লুমিনারস ব্যান্ডটি খুব অল্প দিনেই বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে। তাদের গান মূলত খুব সাধারণভাবেই তারা করতে চায়। খুব কঠিন কিছু হলেই যে ভালো হবে তা তো আর নয়। তারা ফোক রক, অল্টারনেটিভ ফোক রক, অল্টারনেটিভ রক গান করে।যাঁরা দ্য লুমিনারস শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন। মনোয়ারুল হক