দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

কানের লালগালিচা যেন প্রতিবছর ঐশ্বরিয়ার অপেক্ষাতেই থাকে। এই নিয়ে ১৫তমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখলেন এই বলিউড অভিনেত্রী।

গতকাল শুক্রবার ‘স্নেক বে’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে লালগালিচায় হেঁটেছেন ল’রিয়েলের গ্লোবাল অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই বচ্চন। কান উৎসবে তাঁর অভিনীত ‘সর্বজিৎ’ ছবির প্রচারণায়ও অংশ নেবেন তিনি। গতবার কানে প্রচারণার পরও অবশ্য তাঁর অভিনীত ‘জাজবা’ যথেষ্ট সাড়া ফেলতে পারেনি। ‘সর্বজিৎ’ ছবির বেলায় কী ঘটে দেখা যাক। কান উৎসবে এবার ঐশ্বরিয়ার সঙ্গে আছেন তাঁর চার বছর বয়সী ​​মেয়ে আরাধ্য।