দ্রাবিড়ের ‘প্রাকৃত সত্তায় রৌদ্র প্রসূন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক ধারা থেকে শিল্পী দ্রাবিড় সৈকত বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাঁর কাজে এ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। শিল্পমাধ্যমের সীমাবদ্ধতাকে নান্দনিকতার সূত্র হিসেবে অনুসরণ করেছেন তিনি।এ শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী ‘সামথিং লাইক গড’ গতকাল শুক্রবার শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। বাংলায় প্রদর্শনীর নামকরণ করেছেন ‘প্রাকৃত সত্তায় রৌদ্র প্রসূন’। বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেন প্রমুখ।দ্রাবিড় সৈকতের চিত্রকর্মের বিষয় ‘ঘোড়া’। তিনি ঘোড়া দিয়ে বোঝাতে চেয়েছেন শক্তিকে। চিত্রপটে তিনি তুলে এনেছেন গতি, আত্মবিশ্বাস ও অমার্জিত তারুণ্যের শক্তিকে।সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।