দ্রৌপদী চরিত্রে জোলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারতের দ্রৌপদীকে নিয়ে ছবি তৈরির স্বপ্ন প্রকাশ ঝার অনেক দিনের। বছর দুয়েক আগে দ্রৌপদী চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছিলেন মাধুরী দীক্ষিতকে। কিন্তু চিত্রনাট্য সময়মতো তৈরি না হওয়ায় ছবিতে তাঁর হাত দেওয়া হয়নি। এখন মাধুরীও পাকাপাকিভাবে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি প্রকাশ ঝার রাজনীতি ছবিটি মুক্তি পেয়েছে। দারুণ আলোচিত হয়েছে ছবিটি। জানালেন, এবার তিনি আন্তর্জাতিক মানের একটি ছবি তৈরি করতে যাচ্ছেন। আর তা মহাভারতের দ্রৌপদীকে নিয়ে। বললেন, ‘বিশ্বের নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই আমার এই উদ্যোগ।’ ছবিটি তৈরি হবে ইংরেজিতে। এদিকে দ্রৌপদী চরিত্রের জন্য তিনি চাইছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে। জানা গেছে, জোলির সঙ্গে যোগাযোগও হয়েছে তাঁর। তবে জোলি এ চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।