ধনবান র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২১ বছর বয়সে ধনবানদের তালিকায় নাম লেখা হয়ে গেল হ্যারি পটার সিরিজের তারকা ড্যানিয়েল র্যাডক্লিফের। সম্প্রতি সানডে টাইমস ৩০ বছরের কম বয়সী ধনাঢ্য ব্রিটিশ তরুণদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছে র্যাডক্লিফের নাম। তাঁর সম্পত্তির পরিমাণ চার কোটি ৮০ লাখ পাউন্ড। ১১ বছর বয়সে হ্যারি পটার সিরিজের ছবিতে অভিনয় শুরু করেন র্যাডক্লিফ। সানডে টাইমস-এর ওই তালিকায় এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্টের নাম রয়েছে। তাঁদের দুজনের ব্যাংক হিসাবে দুই কোটি ৪০ লাখ পাউন্ড করে আছে। ওয়েবসাইট।