ধর্মঘটের কবলে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর কান উৎসবের লাল কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চন
গত বছর কান উৎসবের লাল কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চন

গত বছর কানের লাল কার্পেটে কৃষ্ণগোলাপ হয়ে ফুটেছিলেন। কালো একটা পোশাকে বেশ মানিয়েছিল। একটু মুটিয়ে গিয়েছিলেন। তবে তাতে কি আর ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্যের আলোকচ্ছটা ম্লান হয়! এবারও কান উৎসবে আসার কথা ছিল বলিউড তারকার। গতকাল শুক্রবার হাজির হওয়ার কথা ছিল রেড কার্পেটে। তবে শেষ পর্যন্ত ফ্রান্সে চলা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে ঠিক সময়ে হাজির হতে পারেননি। ল’রিয়েলের দূত হিসেবে কানে হাজির হওয়ার কথা ঐশ্বরিয়ার। কিন্তু লন্ডন থেকে নিস শহরে পৌঁছাতেই পারেননি ফ্লাইট বিলম্বের কারণে। এখন তাঁর জন্য বিকল্প আরেকটি দিন খুঁজছে প্রতিষ্ঠানটি। ২১ মে হতে পারে সেই দিন। এমনিতে এক দশকেরও বেশি সময় ধরে কানের নিয়মিত অতিথি কিন্তু ‘অ্যাশ’। আইএএনএস।