ধর্মপিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মপিতা হতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন! প্রাণের বন্ধু অভিনয়শিল্পী টম স্টুরিজের বোন মাটিলডা আর কদিন পরই মা হতে যাচ্ছেন। আর সেই অনাগত শিশুটির ধর্মপিতা হচ্ছেন টোয়ালাইট ছবির তারকা প্যাটিনসন। কদিন আগে লন্ডনে স্টুরিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। তখনই বন্ধু ও তাঁর পরিবারের বাকি সদস্যরা এই দায়িত্বটি নেওয়ার অনুরোধ করেছিলেন। সহাস্যে রাজি হয়েছিলেন প্যাটিনসন। এ উপলক্ষে প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট, বন্ধু স্টুরিজ ও তাঁর বান্ধবী সিয়েনা মিলারকে নিয়ে একরাত বেশ আমোদ-ফুর্তি করেছেন প্যাটিনসন। পিটিআই।