ধর্মেন্দ্রর বদলে বিচারক সানি লিওন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন পর্নো তারকা, সেখান থেকে বলিউডের ছবিতে আলোচিত অভিনেত্রী; আর এবার রীতিমতো একটি টিভি রিয়েলিটি শোর অতিথি বিচারক হিসেবে কিরণ খের আর রিতেশ দেশমুখের পাশের আসনটিতে বসতে যাচ্ছেন সানি লিওন।রিয়েলিটি শোর মূল উপস্থাপক হিসেবে মনীশ পাল আর সাইরাস সাহুকরের নাম আলোচনায় এসেছে। আর সানি লিওনের নাম এসেছে অভিনেতা ধর্মেন্দ্র কর্তৃপক্ষকে সময় না দিতে পারায় বদলি বিচারক হিসেবে। বলিউডে পা রাখার পর থেকেই কোনো না কোনো উদ্দেশ্যে সানি লিওনকে নিয়ে সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে। যদিও এর অধিকাংশই ছিল আগ্রহ-উদ্দীপক টক-ঝাল-মিষ্টি বিষয় নিয়ে বাজার কাটতি খবর। এবার কিন্তু সানি লিওন অভিনয় আর শরীর-সর্বস্ব বিষয় দূরে সরিয়ে বিচারকাজে মন দিচ্ছেন! অবশ্য মিড-ডে জানিয়েছে, প্রস্তাব পাঠানোর পর সানির সম্মতি মিললেও বিষয়টি এখনো চূড়ান্ত বা পাকাপোক্ত হয়নি। যদিও রিয়েলিটি শো-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারা ধর্মেন্দ্রর বিষয়টি একেবারে বাদ দিয়ে দেননি। তিনি সময় দিলে তাঁকে নিয়েই শুরু হবে শো। এদিকে সানির কাছে আরও বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে সানি লিওন একতা কাপুরের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবির শুটিংয়ের জন্য ভারতে আসবেন। সম্ভবত সে সময়ই তিনি অতিথি বিচারক হিসেবে এই রিয়েলিটি শোর শুটিংয়ে অংশ নেবেন। বিচারক হিসেবে সানি কি দায়িত্ব পালন করবেন, সে কথা স্পষ্ট না জানা গেলেও সানি যে রিয়েলিটি শোর চমক হিসেবেই আসছেন বলিউড পাড়ায়, এ নিয়ে জোর আলোচনা চলছে।