ধর্ষণের দায়ে বলিউড অভিনেতা শাইনি আহুজার ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ে বলিউড অভিনেতা শাইনি আহুজার সাত বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার মুম্বাইয়ের একটি বিশেষ দ্রুত বিচার আদালতের বিচারক পি এম চৌহান শাইনিকে এ দণ্ড প্রদান করেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।শাইনি আহুজা প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ২০০৯ সালের জুনে মুম্বাই পুলিশ শাইনি আহুজাকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে গৃহ পরিচারিকাকে ধর্ষণ, হুমকি প্রদান ও জিম্মি করার অভিযোগ এনে মামলা করা হয়। ২০০৯ সালের অক্টোবরে তিনি জামিন পান। গত বছর ওই গৃহ পরিচারিকা শাইনির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নেন। মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কে অভিযোগকারী বলেছেন, অপর এক নারীর কথা মতো তিনি শাইনির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। মামলা প্রত্যাহার সত্ত্বেও আদালত শাইনির অপরাধ আমলে নিয়ে মামলার কার্যক্রম অব্যাহত রাখেন। উদীয়মান অভিনেতা শাইনি আহুজা বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। ‘লাইফ ইন মেট্রো’ এবং ‘গ্যাং স্টার’ তাঁর অন্যতম সফল ছবি। ২০০৩ সালে তিনি বেশ কয়েকটি শাখায় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।