ধানুশ গানের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ‘কোলাভেরি ডি’ দিয়েই বাজিমাত। সদ্যই মুক্তি পেল ধানুশের নতুন ছবি রানঝানা। সোনম কাপুরের জুটি হয়ে এই ছবিতে ধানুশ কেমন করলেন, তা বুঝতে হলে লাগবে আরও কয়েকটি দিন। তবে অভিনেতা হিসেবে বাজিমাত করলেও হয়তো ধানুশ সংগীতশিল্পী হিসেবেই পরিচিত হতে চান। কারণ, গান নাকি তাঁর জীবনের অঙ্গ। গত শুক্রবার গণমাধ্যমের সামনে তিনি বললেন, ‘সংগীত আমার জীবন। সংগীতহীন আমি মৃত। যখনই আমি কোনো কিছু করি, মাথায় থাকে গান। আর আমি ওই গানটির জন্যই কাজ করি।’ধানুশ মূলত তামিল ছবির তারকা। এর আগে সংগীতায়োজন করেছেন মায়াক্কাম এনা, এথির নেচাল ছবিগুলোর। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর নতুন তামিল ছবি মারইয়ান। আইএএনএস।