ধানুশের জন্য রহমানের সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান এবার গায়ক-অভিনেতা ধানুশের গানে সুর দিচ্ছেন। আসলে রহমান বেনারসভিত্তিক ছবি রাঞ্ঝার বিভিন্ন গানে সুরারোপ করবেন। এতে অভিনয় করছেন সোনম কাপুর ও ‘কোলাভেরি দি’ গানের শিল্পী ধানুশ। রহমানের সুরে ধানুশের কণ্ঠে গান— এটাই এ ছবির বিশেষত্ব। খবরের সত্যতা নিশ্চিত করে ছবির পরিচালক আনন্দ রাই বলেন, ‘রাঞ্ঝা ছবির গানগুলোর সুর দিচ্ছেন রহমান। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্ছিত। রোমান্টিক গানে তাঁর সুর দারুণ হয়।’ ছবিটির গল্প একটি প্রেমকাহিনি নিয়ে। এ জন্য রহমানের প্রতিভা এখানে কাজে লাগাতে খুব আগ্রহী তিনি। ছবিটির কিছু অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। মুম্বাই মিরর।