ধারাবাহিকটি নিয়ে তাড়াহুড়ো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক মায়ানিগম। লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম মোস্তফা। অভিনয় করছেন ফারাহ রুমা। কথা হলো তাঁর সঙ্গেনাটকটির নাম ‘মায়ানিগম’ কেন?মায়ার শহর বলতে পারেন। নাটকের গল্পটা তো এই শহর আর শহরের মানুষকে ঘিরে। এই শহরেই ঘটছে অসংখ্য ঘটনা। একসময় শহরটার প্রতি মায়া-ভালোবাসা তৈরি হয়। তাই হয়তো নাট্যকার এই নামটা পছন্দ করেছেন।আপনারা শুটিং কোথায় করছেন?নারায়ণগঞ্জের কাছে, জায়গাটার নাম সাইনবোর্ড। খুব বেশি বাড়িঘর নেই। এখনো তেমন জনবসতি গড়ে ওঠেনি। নিরিবিলি। এখানে একটা বাড়ির তৃতীয় তলায় আমরা শুটিং করছি। এ ছাড়া বাইরেও হচ্ছে। যাত্রাবাড়ীর যানজটের কথা যদি মাথা থেকে ঝেড়ে ফেলি, তাহলে জায়গাটা চমৎকার। নাটকের গল্পটা কী রকম?চাকরির জন্য ঢাকায় আসে তাহের। কিন্তু চাকরি পায় না। আবার সে গ্রামে ফিরে যাবে না। লজিং মাস্টার হিসেবে আশ্রয় হয় এক পরিবারে। এই পরিবারের কর্তার সহযোগিতায় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে তার চাকরি হয়। এরপর তাহের দ্রুত পাল্টে যায়। অফিসে এবং অফিসের বাইরে নানা ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। একসময় পরিণতির মুখোমুখি হতে হয় তাকে।এই নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির পরিচালক খুব পরিকল্পনা করে, একটু সময় নিয়ে কাজ করছেন। ধারাবাহিক নাটক হলেও খুব একটা তাড়াহুড়ো নেই। দিনে কয়টা দৃশ্যের কাজ হলো—সেদিকে খেয়াল নেই। কাজটা ভালো হলো কি না, তা নিয়েই বেশি ভাবেন। তাই কাজ করে আমাদেরও ভালো লাগছে।এখন আর কী করছেন?প্রায় সবই ঈদের নাটক। এর মধ্যে শেষ করেছি চয়নিকা চৌধুরীর এখনো মুষলধারে বৃষ্টি ঝরে আর জয়ের দাঁড়কাক ও দোয়েলের গল্প। জুলাই মাসে প্রায় পুরো সময়টাতেই ঈদের কাজ করতে হবে। সেভাবেই সময় দিয়েছি।