ধারাবাহিকের নাম ছায়াবৃতা। সমরেশ মজুমদারের উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান। নাটকটি পরিচালনা এবং তাতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।‘ছায়াবৃতা’র গল্পটি কেমন?যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী বাংলা ভাষাভাষীদের নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন সমরেশ মজুমদার। আমরা সেটা নিয়েই কাজ করেছি। এই নাটকের কাজ কোথায় করেছিলেন?কিছু কাজ বাংলাদেশে করেছি। তবে বেশির ভাগ কাজ করেছি নিউইয়র্কে। টনি ডায়েস এখন নিউইয়র্কে আছেন। তিনি অভিনয় করেছেন। নিউইয়র্কে মঞ্চে কাজ করেন এমন কয়েকজন অভিনয় করেছেন। এ ছাড়া বাংলাদেশের শিল্পীরা তো ছিলেনই। বিদেশে কাজ করার অভিজ্ঞতা কেমন হয়েছে?অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। যেসব জায়গায় শুটিং করা প্রয়োজন, সব জায়গায় কাজ করার অনুমতি পাওয়া যায় না। সুযোগ বুঝে দ্রুত কাজ করতে হয়। আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ছেলেমেয়ে। কারিগরি সহযোগিতা নিয়েছি এটিএন নিউইয়র্ক থেকে। ধারাবাহিকটি কত পর্বের হবে?১০৪ পর্বের। শুটিং শেষ। সম্পাদনার কাজ কিছু বাকি আছে। নতুন ধারাবাহিকের ব্যাপারে কিছু ভেবেছেন?বিপাশা একটি স্ক্রিপ্ট নিয়ে পরিকল্পনা করেছে। কোরবানি ঈদের পর হয়তো কাজটা শুরু করতে পারব।চলচ্চিত্র নির্মাণের কী খবর?অনেক দিন ধরেই আমার রিসোর্ট ‘নক্ষত্রবাড়ি’ নিয়ে খুব ব্যস্ত আছি। চলচ্চিত্রের ব্যাপারে ততটা মন দিতে পারিনি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা অনেক দিন ধরেই করছি। কিন্তু আর্থিক কারণে এগোতে পারছি না। এ ধরনের ছবিতে যেহেতু বাণিজ্যিক সম্ভাবনা কম, তাই প্রযোজকেরাও উৎসাহী হন না। তার পরও চেষ্টা করছি।