ধারাবাহিকে মীরাক্কেলের জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিল হোসেন
জামিল হোসেন

ধারাবাহিক নাটকে অভিনয় করছেন কলকাতার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এর বাংলাদেশি প্রতিযোগী জামিল হোসেন।এফ কিউ পিটারের পরিচালনায় ধারাবাহিক নাটকটির নাম ‘ভালোবাসা রংধনু’।২২ মে থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন জামিল।নাটকটিতে জামিলের সহশিল্পী শখ ও শশী। নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে জামিল বলেন, ‘নাটকটিতে আমাকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে দেখানো হবে।কিন্তু সে নিজেকে নায়ক ভাবে।একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শখ ও শশীর সঙ্গে সে প্রেমের সম্পর্ক তৈরি করতে চায়।’
জামিল এও বলেন, ‘মীরাক্কেলের শুরু থেকেই ইচ্ছে ছিল দেশে ফিরে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হওয়ার।কিন্তু সবকিছু ব্যাটে-বলে না মেলায় এত দিন কাজ করা হয়নি।ভালো কিছু নাটকের প্রস্তাব পাচ্ছি।ভেবেচিন্তে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি।’

‘ভালোবাসার রংধনু’ ধারাবাহিক নাটক ছাড়াও জামিল এরই মধ্যে ‘হলুদ বাতির ঘর’ নামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন।এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অভিনেত্রী মৌসুমীকে।টেলিছবিটিতে মৌসুমীকে সহশিল্পী হিসেবে পেয়ে জামিলও বেশ উচ্ছ্বসিত।

এদিকে এরই মধ্যে জামিল বড় পর্দায়ও নাম লিখিয়েছেন।পিএ কাজলের পরিচালনায় ছবিটির নাম ‘ভালোবাসা আজকাল’।এতে জামিল ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান ও নবাগত মাহী।