ধারাভি বস্তির পর কামাথিপুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের ধারাভি বস্তির পর এবার চলচ্চিত্রে তুলে ধরা হচ্ছে মুম্বাইয়ের যৌনপল্লি কামাথিপুরা। ধারাভি বস্তি নিয়ে তৈরি হয় স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি। এবার কামাথিপুরা নিয়ে বলিউড ও হলিউডের যৌথ ছবি তৈরি করছেন অস্কার পাওয়া নির্মাতা জেফরি ডি ব্রাউন। ছবির কাজ শুরু হবে আগামী বছরের মার্চ মাসে। জানা গেছে, ছবিতে অভিনয় করবেন হলিউড তারকা ডেভিড আরকুইট, ডেমি মুর ও বলিউড তারকা নন্দিতা দাস, শাবানা আজমি এবং ওম পুরি।ছবির গল্পে নেপালের ১৩ বছরের একটি মেয়ে ঘটনাচক্রে কামাথিপুরায় আসে। তারপর তাকে ঘিরে নানা ঘটনা তৈরি হয়। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবির শুটিং হবে নেপাল এবং ভারতের দার্জিলিং ও মুম্বাইয়ে।