ধুম থ্রিতে ফ্রিদা পিন্টো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে গুজব ছড়িয়ে ছিল যে ধুম থ্রিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা ক্যাটরিনা কাইফের কেউ। কিন্তু সম্প্রতি এতে যোগ হয়েছে নতুন আরেকজনের নাম। স্ল্যামডগ মিলিওনিয়ার ছবির আলোচিত এ অভিনেত্রীর নাম ফ্রিদা পিন্টো। তবে এখন পর্যন্ত খবরটির সত্যতা মেলেনি। ধারণা করা হচ্ছে, এটি যদি সত্য হয় তাহলে বলিউডে আমির-ফ্রিদার একটি নতুন জুটি তৈরি হবে। জানা গেছে, ধুম থ্রিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য এরই মধ্যে ফ্রিদা পিন্টোকে প্রস্তাব দিয়েছেন আদিত্য চোপড়া। কিন্তু এখন পর্যন্ত অভিনয়ের ব্যাপারে তাঁর কাছ থেকে কোনো সম্মতি পাওয়া যায়নি। এরই মধ্যে বলিউডের অনেক নির্মাতাই ফ্রিদাকে চেষ্টা করে তাঁদের ছবিতে কাজ করাতে পারেননি। ধুম থ্রি ছবির মাধ্যমে আমিরের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে অভিষেক হলে সেটা একটা বড় চমকও হবে বলে মনে করছে অনেকেই।অন্যদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বলিউডের ছবি ধুম থ্রিতে ফ্রিদার অভিনয় করার সম্ভাবনা অনেক বেশি। -টাইমস অব ইন্ডিয়া।