ধূমপান ছাড়লেন ক্রিস্টেন স্টুয়ার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ‘টোয়াইলাইট’ সিরিজের সর্বশেষ ছবির কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে ‘টোয়াইলাইট’কে বিদায় জানিয়েছেন হলিউডের আলোচিত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। পাশাপাশি দীর্ঘদিনের ধূমপানের বদভ্যাসকেও বিদায় জানিয়েছেন ২২ বছর বয়সী এ ‘টোয়াইলাইট’ তারকা। দীর্ঘদিন ধরে ধূমপান করলেও, কখনোই ধূমপান-আসক্ত ছিলেন না বলেই দাবি করেছেন ক্রিস্টেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। দিন কয়েক আগে মার্কিন টিভি ব্যক্তিত্ব ও সঞ্চালক কোনান ও’ব্রিয়েনের ‘কোনান’ টক শো’তে হাজির হয়েছিলেন ক্রিস্টেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ধূমপান ছেড়ে দেওয়ার কথা সবাইকে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে স্রেফ শখের বসেই ধূমপান করতাম। বলা যায়, সবার কাছে নিজেকে জাহির করতেই এ অভ্যাস রপ্ত করেছিলাম, কখনোই নিকোটিনের প্রতি আসক্তি অনুভব করিনি আমি।’