ধূমপান ছাড়তে চুইংগাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় প্রতি দৃশ্যের পরই একটি করে সিগারেট ধরাতেন সালমান খান। এখন চিত্রটা পাল্টেছে। দৃশ্য ধারণের কাজ শেষ হলেও সিগারেট ধরাচ্ছেন না সালমান। কিছুক্ষণ পর সালমানের মুখ নাড়ানো দেখে সবাই বুঝেছেন, ধূমপান ছাড়তে চুইংগাম ধরেছেন তিনি। সিগারেটের প্যাকেটের বদলে সালমানের হাতে এখন দেখা গেছে চুইংগামের প্যাকেট।সম্প্রতি একটি রিয়েলিটি শোর প্রচারণামূলক বিজ্ঞাপনের জন্য দুই দিন শুটিং করেছেন সালমান। গভীর রাত পর্যন্ত শুটিং করলেও একটিবারের জন্য ধূমপান করতে দেখা যায়নি তাঁকে। তার মানে, ধূমপান ছাড়ার চেষ্টা করছেন সালমান। মিড ডে।