ধূমপান ছাড়লেন ক্যাথরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপানে বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসের ক্ষতির কারণ এবং ধূমপান হূদরোগের কারণ—বিষয়গুলো যেন হাড়েহাড়েই টের পেলেন হলিউড অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্স। ধূমপানের এসব কুফল সম্পর্কে জানলেও এত দিন পর্যন্ত তা ছাড়তে পারেননি তিনি। কিন্তু স্বামী হলিউড তারকা মাইকেল ডগলাস অসুস্থ হওয়ার পর একধরনের ভয়ই পেয়ে বসেছে ক্যাথরিনকে। তাই অনেকটা বাধ্য হয়ে ধূমপান ছাড়লেন এই অভিনেত্রী। খবর ইন্দো-এশিয়া নিউজ সার্ভিস।সূত্রে আরও জানা গেছে, ৪১ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ইউরোপে। সেখানে তাঁকে তামাকবিহীন একধরনের ইলেকট্রনিক সিগারেট ফুঁকতে দেখা গেছে। এমনকি আগামী তিন মাস নিজেকে তামাক থেকে দূরে রাখার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করেছেন।