ধূমপান ছাড়লেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপানকে পুরোপুরি বিদায় জানালেন বলিউডের অভিনেতা সালমান খান। এই ‘দাবাং’ তারকা নাকি মদ্যপানও ছেড়ে দিয়েছেন। গত পাঁচ মাসে তিনি একবারের জন্যও সিগারেট কিংবা মদ স্পর্শ করেননি। এক খবরে জানিয়েছে মিড-ডে।ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, দীর্ঘদিন ধরে ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে ভুগছেন ৪৬ বছর বয়সী এ তারকা। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ত্রোপচারও করিয়েছেন। কিন্তু এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। সেরে ওঠার এ প্রক্রিয়া যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে উদ্দেশ্যেই ধূমপান ও মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।সূত্রটি জানিয়েছে, সালমানের অসুস্থতা তাঁর আশপাশের মানুষ ও পরিবারের সদস্যদের উদ্বিগ্ন করে তুলেছে। তাই তিনি এমন কিছু করতে চান না যা তাঁর পরিবারের সদস্যদের আরও বিচলিত করে তুলবে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে তিনি সব বদভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।বলিউডে সালমানের সাফল্য এখন তুঙ্গে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। এই সাফল্য তিনি উপভোগও করছেন। তিনি চান এটা ধরে রাখতে। তাই সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। আগের মতো হইচই আর মৌজ-মাস্তি করতে বিভিন্ন পার্টিতে সালমানের হাজিরা অব্যাহত থাকলেও সেখানে মদ কিংবা সিগারেট স্পর্শ করছেন না তিনি। ‘লেট লতিফ’ হিসেবে বলিউডে তাঁর পরিচিতি থাকলেও এখন সময়মতো ছবির সেটে হাজির হচ্ছেন। ছবির প্রচারণায়ও অংশ নিচ্ছেন তিনি, যা আগে কখনোই করেননি।