ধূমপান ছেড়েছেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সিগারেট মনের সুখে টানছেন সালমান খান। সিগারেটে আগুন নেই! কিছুক্ষণ পর তা ফেলেও দিচ্ছেন। সহকারীরা সেটা তুলে নিয়ে রাখছেন যত্ন করে। কারণ, আবারও সেই একই সিগারেট টানবেন সালমান! ছবির দৃশ্য নয়, বাস্তবেই এমনটা করছেন এই তারকা। ধূমপান ছেড়ে দেওয়ার এটা নাকি একটা ভালো পন্থা তাঁর কাছে। সালমানের ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হুঁশ হয়েছে, প্রায় পাঁচ মাস হয়ে গেছে ধূমপান-মদ্যপান থেকে এক শ হাত দূরে আছেন তিনি। শুভাকাঙ্ক্ষীদের আশা, সু-অভ্যাস ধরে রাখবেন সালমান। মিড ডে।