ধূমপান ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ত্যাগ করছেন ব্রিটিশ পপতারকা রবি উইলিয়ামস। এর পেছনে উত্সাহদাত্রী হচ্ছেন তাঁর বাগদত্তা আইডা ফিল্ড। আইডা বলেছেন, ধূমপান ছাড়লে তা তাঁদের সংসার শুরু করার ব্যাপারে খুব কাজে লাগবে। আগে রবি দিনে ৬০টি করে সিগারেট ধ্বংস করতেন, এখন তা ১০টিতে নেমে এসেছে। অভিনেত্রী আইডার সঙ্গে সংসার শুরু করার আগে আরও স্বাস্থ্যসচেতন হতে চান তিনি। রবির একজন ঘনিষ্ঠ সূত্র জানায়, আইডাকে তিনি এত ভালোবাসেন, আর কাউকে কখনো তিনি এভাবে ভালোবাসেননি। এ জন্য আইডা তাঁকে কিছু বললে তিনি ‘না’ বলতে পারেন না। ওয়েবসাইট।