ধূমপানের বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে ধূমপান করার দায়ে এবার বিপাকে পড়লেন পরিচালক গৌতম ঘোষ। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণ ময়ূর’ পুরস্কার জিতেছে লালন ফকিরকে নিয়ে তৈরি তাঁর ছবি মনের মানুষ। এ উৎসব চলাকালীন তামাকবিরোধী আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত হন তিনি। আইন ছোট-বড় সবার কাছেই সমান। সুতরাং জরিমানা গোনার হাত থেকে রেহাই পাননি এই প্রথিতযশা নির্মাতাও। এর আগে প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গোনার রেকর্ড আছে বলিউডের একাধিক অভিনেতার। ওয়েবসাইট।