ধোনির জন্মদিনের আয়োজক জন-বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ জুলাই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। এদিনই ধোনি ৩০ বছরে পা দেবেন। এবারের জন্মদিনটা পালনের দায়িত্ব নিয়েছেন জন এব্রাহাম ও বিপাশা বসু। জানা গেছে, এর জন্য জনের মুম্বাইয়ের বাসা বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের সি গ্লিমসিতে চলছে আয়োজন। গতকাল ধোনির বিয়েতে উপস্থিত থেকে জন ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীকে নিমন্ত্রণও করেন বলে জানা গেছে। কাল ধোনি দিল্লি থেকে মুম্বাইয়ে ফিরবেন। ওদিকে বিপাশাও গুজরাটের দিউ থেকে আক্রোশ ছবির শুটিং শেষ করে ফিরবেন। তবে জনের বাসার পার্টিতেও উভয়ের কাছের লোকজনই উপস্থিত থাকবেন।