ধোনির জন্য জন ও বিপাশার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও তাঁর নববধূ সাক্ষীর ভালো বন্ধু কারা? নিশ্চিতভাবেই প্রথম সারিতে থাকবে জন ও বিপাশার নাম। তো তাদের এমন কাছের বন্ধুর বিয়ে হয়ে গেল, কিন্তু জন এব্রাহাম আর বিপাশা বসু কোনো আয়োজনে থাকবেন না, তা কি হয়? বিয়েতে থাকা হয়নি, সে কারণেই ক্রিকেটার ধোনির জন্য ছোটখাটো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে চলেছেন জন ও বিপাশা। অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে তাঁদের মুম্বাইয়ের বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। ধোনি আর তাঁর নববধূ সাক্ষীকে নিয়ে এই ঘরোয়া অনুষ্ঠানটা হতে পারে ৭ জুলাই। এর জন্যই সব কাজ ফেলে দ্রুত মুম্বাই ফিরছেন জন ও বিপাশা। ওয়েবসাইট।