ধোপার নাম ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলিনা জোলি বাড়িতে নেই। এ সুযোগে ঘর-গৃহস্থালি নিয়ে রীতিমতো উঠেপড়ে লেগেছেন ব্র্যাড পিট, বিশেষ করে জামাকাপড় ধোয়া নিয়ে নাকি খানিক বাড়াবাড়িই করছেন তিনি। যেন শুচিবাইগ্রস্ত হয়ে পড়েছেন পিট। খুঁজে খুঁজে পরিবারের সবার জামাকাপড় বের করছেন, ধুয়ে আবার সেগুলো ইস্তিরি করে রাখছেন। কাজকর্ম দেখে তাঁকে এখন ধোপা বলে ভুল করতে পারেন অনেকে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, জোলি ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ সফরে। এদিকে বাড়িতে বাচ্চা-কাচ্চা সামলানোর দায়িত্ব নিয়েছেন পিট। অবশ্য বরাবরই তিনি বাবা হিসেবে দায়িত্বশীল; তবে এবার জোলির অনুপস্থিতিতে ঘরের কাজে পিটের মনোযোগটা একটু বেশিই মনে হচ্ছে, বিশেষ করে জামাকাপড় ধোয়ায়।সূত্রটি জানিয়েছে, ঘরের কাজের জন্য বেশ কয়েকজন সাহায্যকারী থাকলেও পিট নিজেই বেশির ভাগ কাজকর্ম সারছেন। আর কাপড় ধোয়ার বাতিকই যেন পেয়ে বসেছে তাঁকে। ময়লা কাপড় একদমই সহ্য করতে পারছেন না। যেসব কাপড় বাড়িতে ধুতে পারছেন না, সেগুলো দিয়ে আসছেন লন্ড্রিতে। প্রায় প্রতিদিনই তাঁকে ঢুঁ মারতে দেখা যাচ্ছে স্থানীয় লন্ড্রিগুলোতে। ঘরের কাজ করতে খুব পছন্দ করেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। ছেলে-পুলেদের জন্য রান্নাবান্নার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন পিট। অবশ্য রান্নার কাজে বেশ আনন্দের সঙ্গেই বাবাকে সাহায্য করে সন্তানেরা।এ মুহূর্তে যুক্তরাজ্যের সারেতে অবস্থান করছেন পিট ও তাঁর ছয় সন্তান। ‘দ্য কাউন্সেলর’ এবং ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ চলচ্চিত্রের কাজে এখানে এসেছেন পিট।