ধ্রুপদি সংগীতে পুরস্কার পেলেন রিকার্ডো মুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেরা ও কনসার্টে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইতালীয় অর্কেস্ট্রা পরিচালক রিকার্ডো মুতি এ বছর ‘বিরজিট নিলসন পুরস্কার’ পেয়েছেন। পুরস্কার হিসেবে মুতি পাবেন ১০ লাখ ডলার। আগামী ১৩ অক্টোবর স্টকহোমে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে তাঁর হাতে। ধ্রুপদি সংগীতে এটি সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার। অপেরা শিল্পী বিরজিট নিলসনের স্মরণে পুরস্কারটি চালু হয়। শিকাগো সিম্ফনি অর্কেস্ট্রার পরিচালক রিকার্ডো মুতি হলেন এই পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি। মর্যাদাসম্পন্ন এই পুরস্কার পাওয়ার কথা শুনে ৬৯ বছর বয়সী মুতি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই সম্মান আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।’২০০৯ সালে প্রথম বিরজিট নিলসন পুরস্কার পান স্প্যানিশ শিল্পী প্লাসিদো দোমিনগো। ওয়েবসাইট।