ধ্রুপদী জ্যাজ নাচের ওপর প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্রুপদী জ্যাজ নাচের প্রশিক্ষণ আয়োজন করেছে ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স বাংলাদেশ। এই সংগঠনের ক্রিয়েশন ও প্রেজেন্টেশন বিভাগের প্রধান শর্মিলা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধ্রুপদী জ্যাজ নাচ একটি দুর্লভ নৃত্য-আঙ্গিক। নৃত্যগুরু জ্যাক কোল, ফিল ব্ল্যাক, ম্যাট ম্যাটক্স ও লুইগি এই নৃত্যধারার প্রচলন করেন। শর্মিলা বলেন, অন্যান্য জ্যাজ নাচ থেকে এটি একেবারেই ভিন্ন। এতে মেঠো ব্লুজের ভাব এবং চাটুল্যের চেয়ে পদ্ধতি ও কারুকার্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ ধারায় এশিয়া, ইউরোপ ও মেডিটেরেনিয়ান সংস্কৃতির প্রভাব রয়েছে। পাশাপাশি আশ্চর্যজনকভাবে কত্থক ও উদয় শংকরের নাচের অনুপ্রেরণা দেখা যায়। এই নাচ ঊর্ধ্বাঙ্গে ইউরোপীয় ও এশীয় এবং নিম্নাঙ্গে আফ্রিকান।শর্মিলা জানান, আজ থেকে তিন দিনের এই নৃত্য কর্মশালা আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। এতে প্রশিক্ষণ দেবেন রনি সম্ভীক ঘোষ এবং তাঁর স্ত্রী মিতুল সেনগুপ্ত। এতে প্রশিক্ষণ নেবেন বিভিন্ন নৃত্য সংগঠনের সদস্যরা। কর্মশালার শেষ দিন বৃহস্পতিবার এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে।