ধ্রুপদী সাহিত্য নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল ও সৈয়দ ওয়ালীউল্লাহর গল্প নিয়ে তৈরি হলো সেরা গল্পের সেরা নাটক। বৈশাখী টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটি। পরিচালক আশরাফী মিঠু জানান, প্রত্যেক সাহিত্যিকের বাছাই করা ১৩টি গল্পের নাট্যরূপ নেওয়া হয়েছে। প্রতি পর্বে রয়েছে একটি নতুন গল্পের নাট্যরূপ। আর এই নাট্যরূপ দিয়েছেন শুভাশিস সিনহা।আশরাফী মিঠু বলেন, ‘ধ্রুপদী সাহিত্যের গল্পগুলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। তবে কিছু গল্পের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। চরিত্রগুলো রূপায়ণের ক্ষেত্রেও তা দেখা যাবে।’ তিনি জানালেন, শুরুতেই থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বৌকাহন-এর ১৩টি গল্প। আজকের গল্প কেরানীর বৌ। এখানে অভিনয় করেছেন সারিকা ও কল্যাণ।