ধ্রুব এষের গল্প আতিকের পরিচালনায়
এবার ঈদে আসছে নুরুল আলম আতিকের তিন নাটক। এর মধ্যে দুটি নাটকেরই গল্প লিখেছেন ধ্রুব এষ। ধ্রুব এষের গল্প অবলম্বনে নুরুল আলম আতিক পরিচালিত নাটক হাইওয়ের কাজ শুরু হয়েছেগত সপ্তাহে। হাইওয়ে মূলত একটি যাত্রার গল্প। থাকছে বাস্তব আর জাদু-বাস্তবের মিশেল। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন সোহানা নূর ও হিল্লোল। সাইফুল আর্টিস একজন ব্যানারশিল্পীর গল্প। অভিনয় করবেন মৌসুমী বিশ্বাস, অশোক ব্যাপারি ও হুমায়ূন সাধু।তৃতীয় নাটকটি একজন বিমা এজেন্টের জীবন নিয়ে। যিনি অন্য মানুষের বিমা করানোর কাজ করেন। কিন্তু তাঁর নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আতিক বললেন, ‘ধ্রুব এষ এবারই প্রথম নাটকের জন্য গল্প লিখলেন। হাইওয়ে এবং সাইফুল আর্টিস দুটো নাটকের গল্পই তাঁর লেখা। তাঁর সঙ্গে আমার ভাবনা খুব ভালো মেলে। অন্য নাটকের গল্পটি লিখেছেন মাতিয়া বানু শুকু। তিনটি নাটকেরই চিত্রনাট্য যা দাঁড়িয়েছে, তাতে আমি খুব আশাবাদী।’