নওশাবা যখন 'মমতাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিজ্ঞাপনে ‘মমতাজ’ সাজে হাজির হবেন নওশাবা, সহশিল্পী আসিফ আদনান
নতুন বিজ্ঞাপনে ‘মমতাজ’ সাজে হাজির হবেন নওশাবা, সহশিল্পী আসিফ আদনান

অভিনয়িশল্পী নওশাবাকে এবার দেখা যাবে মমতাজ চরিত্রে। অন্য কোনো মমতাজ নয়, একদম শাহজাহানের মমতাজ রূপে। তবে কোনো নাটক বা সিনেমায় নয়, মমতাজ রূপে নওশাবাকে দেখা যাবে একটি বিজ্ঞাপনে।

দুদিন আগে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। তাজমহলের আদলে সেট নির্মাণ করে শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এটি একটি চকলেটের বিজ্ঞাপন। আমরা চেষ্টা করেছি ওই সময়ের আবহটা ধরে রাখার। সাজ–পোশাক থেকে শুরু করে পুরো সেটটাই ওই আদলে করা।’ বিজ্ঞাপনে নওশাবার সঙ্গে শাহজাহান রূপে দেখা যাবে মডেল আসিফ আদনানকে।

নওশাবা বর্তমানে শুটিং করছেন তানিম রহমানের নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’র। এই ছবিতে তাঁর সহশিল্পী শিমুল খান। এ ছাড়া বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করছেন তিনি।