নকল সিডি না কেনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকল সিডি না কেনার জন্য শ্রোতাদের কাছে আহ্বান জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, এর ফলে একদিকে শ্রোতারা যেমন প্রতারিত হচ্ছে, তেমনি শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন সিডি প্রকাশে নিরুত্সাহিত হচ্ছে। আর এর নেতিবাচক প্রভাব পড়ছে সুস্থ ধারার সংগীতচর্চার ওপর।সম্প্রতি ভারতের সাগরিকা থেকে প্রকাশিত বন্যার গাওয়া রবীন্দ্রনাথের গানগুলোর নকল সিডি এখন ঢাকার বাজারে বিক্রি হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানান। পাইরেসি হওয়া তেমনি কিছু গান শিল্পীর অনুমতি নিয়ে এবার কান্ট্রি মিউজিক বের করেছে অ্যালবাম অনন্ত গগনে।বন্যা জানান, তাঁর এই গানগুলো কলকাতায় দারুণ জনপ্রিয় হয়েছিল।