নকিয়ার আয়োজনে আইয়ুব বাচ্চু ও এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একক অনুষ্ঠান দিয়ে দর্শক-শ্রোতাদের আবার মোহিত করল জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়ার আয়োজনে নিজের ব্যান্ড দল এলআরবিকে নিয়ে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আইয়ুব বাচ্চু। বাংলাদেশের বাজারে নকিয়ার নতুন হ্যান্ডসেট এক্স-২ কোয়ার্টির বিপণন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু ও এলআরবির শিল্পীরা দর্শক-শ্রোতাদের একে একে গেয়ে শোনান জনপ্রিয় সব বাংলা ও ইংরেজি গান। এই অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল, আইয়ুব বাচ্চু ও এলআরবির গাওয়া সব গান শ্রোতারাই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে নির্বাচন করেছেন।ইংরেজি `ফাইভ হানড্রেড মাইলস` গানটির মধ্য দিয়ে শুরু এ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু একে একে গেয়ে শোনান `সালতান অব সুইং`, `ড্রাইস স্ট্রিট`, `উইথ অর উইথআউট ইউ`, `ক্রেজি ডায়মন্ড`, `কেলি ফর নিকেশন।' বাংলা গানগুলোর মধ্যে ছিল এরআরবির অমর সৃষ্টি `সেই তুমি', `এখন অনেক রাত`, `হাসতে দেখ', `কষ্ট (চার লাইন), `ঘুম ভাঙ্গা শহরে।` এ ছাড়াও উপস্থিত দর্শক-শ্রোতাদের অনুরোধে আইয়ুব বাচ্চু গেয়ে শোনান `স্মোক অব ওয়াটার' গানটি।আইয়ুব বাচ্চু এই অনুষ্ঠানে গানের মাধ্যমে শুভ কামনা জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে লড়াইয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি উত্সর্গ করেন `আমরা করব জয়' গানটি। বিশ্বকাপে দেশের সাফল্যের স্বপ্নে বিভোর অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারাও এই চমত্কার গানটির সুর মূর্ছনায় উদ্বেলিত হয়ে ওঠেন।অনুষ্ঠান শেষে নকিয়ার একটি বিপণন অনুষ্ঠানে এলআরবির গান গাওয়া প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, `বর্তমানে বাংলাদেশের সংগীতশিল্পে একধরনের অস্থিরতা বিরাজ করছে। এই সংকটগুলো উত্তরণের ক্ষেত্রে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। নকিয়া তাদের মধ্যে অন্যতম।' তিনি আরও বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংগীতাঙ্গন আরও অনেক বেশি সমৃদ্ধ হবে।