নকুলের ‘ছন্দে দ্বন্দ্বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকুল কুমার বিশ্বাস গান করছেন সেই ১৯৭৫ সাল থেকে। এবার তিনি ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করছেন। নাম ছন্দে দ্বন্দ্বে।নকুল বললেন, ‘ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমার অনেক দিনের। কিন্তু সুযোগ করতে পারিনি। আমি তো বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছি, গান করেছি। সেই সব অভিজ্ঞতা নিয়ে এবার ম্যাগাজিন অনুষ্ঠানটি নির্মাণ করছি।’জানালেন, ঈদকে উপলক্ষ করেই তৈরি করছেন অনুষ্ঠানটি। ছন্দে দ্বন্দ্বে অনুষ্ঠানে আছে কৌতুক স্কিট, গান, ছোট ছোট প্রতিবেদনসহ নানা কিছু। নকুলের ভাষায়, ‘দর্শক যা দেখতে পছন্দ করেন, সবই থাকছে এখানে। এখানে ছন্দের ব্যাপারটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সংলাপগুলো বলা হবে ছন্দে ছন্দে।’এরই মধ্যে অনুষ্ঠানের শিরোনাম গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। এখন অনুষ্ঠানটির ধারণকাজ চলছে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন নকুল কুমার বিশ্বাস।