নগরে বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের প্রথম দিন আজ। শুরু হলো বর্ষা ঋতু। গ্রীষ্মের তীব্র দহনে এবার বিপর্যস্ত করে তুলেছে মানুষের জীবনযাত্রা। মেঘ-বৃষ্টির প্রত্যাশা তাই বিপুল। সেই প্রত্যাশা নিয়েই আষাঢ়ের প্রথম দিনে রাজধানী ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বর্ষা উৎসব। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: ঢাকা বিশ্বাবিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকাল সাতটায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হবে দিনভর বর্ষা উৎসবের কার্যক্রম। শাস্ত্রীয় সংগীতশিল্পী অসিত দের মিয়ামল্লার ও মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। এরপর থাকবে বর্ষা নিয়ে আলোচনা, বিশিষ্ট শিল্পীদের একক সংগীত এবং বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি। উৎসবে সহায়তা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।উদীচী শিল্পীগোষ্ঠী: উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজন সকাল সাতটায় বর্ষা উৎসব শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায়। উৎসবে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা ছাড়াও দেশের প্রথিতযশা শিল্পীরা। থাকবে বৃন্দ ও একক পরিবেশনা। উদীচীর বর্ষাকথনে সঙ্গী হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী সাইদুর রহমান বয়াতি।ছায়ানাট: ছায়ানটের আয়োজনে বর্ষাবরণ উপলক্ষে সংগীতানুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়। ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠানে থাকবে বর্ষা নিয়ে বাংলা গান ও রাগসংগীত।