নগরে রবীন্দ্র-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১৩৪৫ সনের পঁচিশে বৈশাখে কালিম্পেংর গৌরীপুর ভবনে বসে কবিগুরু লিখেছেন, ‘আজ মম জন্মদিন/সদ্যই প্রাণের প্রান্ত পথে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে...।’ বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ বিশ্বসভায় মর্যাদার আসনে বসিয়েছেন। প্রেম, প্রকৃতি আর জীবনের প্রতি বাঙালির দৃষ্টিকে তিনিই আধুনিকতার ছোঁয়ায় রঙিন করেছেন। কাল পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৩তম জন্মবার্ষিকী। রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন এখন তাই রবীন্দ্রময়। গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়েছে নানা উৎসব-আয়োজন।