নগ্ন দৃশ্যে অভিনয় নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী কেট উইন্সলেট মনে করেন ক্যামেরার সামনে নগ্ন হয়ে হাজির হওয়াটা এক ধরনের উদ্ভট ও নৈতিকতাবহির্ভূত কাজ। ‘টাইটানিক’ ও ‘মাইল্ডরেড পিয়ার্স’ ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করলেও অস্কারজয়ী এ তারকা সম্প্রতি এমন মন্তব্য করে বলেন, ‘আমি এটাকে ঘৃণা করি। শুনুন, আমার মতো ভুল করবেন না। কাজটি করে আপনি যদি অভিযোগ করেন অথবা স্বীকার করতে গড়িমসি করেন, তবে এটা আপনার জীবন থেকে মুছে যাবে না। এটা সত্যিই অদ্ভুত একটি কাজ।’ কেট আরও বলেন, ‘বিষয়টি নিয়ে প্রায়ই আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যদি একটু ভেবে দেখেন, তাহলে ঠিক ঠিক বুঝবেন, নগ্ন দৃশ্যে অভিনয় করাটা নীতিগতভাবে সত্যিই কিছু কিছু ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়।’ আইএএনএস।