নচিকেতার কথা ও সুরে রবি চৌধুরীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নচিকেতার কথা ও সুরে গান করছেন রবি চৌধুরী। আর গানগুলো ধারণ করা হচ্ছে রবির নতুন স্টুডিও গানের দোকানে। গানগুলো নিয়ে রবির নতুন অ্যালবাম বের হবে এ বছরই, কোনো উৎসব উপলক্ষে। নতুন এই অ্যালবাম প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আমি নচিকেতার গানের ভক্ত। তাঁর সুর ও কথা আমার ভালো লাগে। এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে গান করার সুযোগ হয়েছিল। এরপর নচিকেতা আমার জন্য গান করতে রাজি হয়েছেন।’ রবি জানান, ছয়টি গানের ধারণকাজ শেষ হয়েছে। এদিকে রবি চৌধুরী জানিয়েছেন, প্রথমবারের মতো তিনি একটি ছবির সংগীত পরিচালনা করছেন। ছবির নাম পুত্র এখন পয়সাওয়ালা। পরিচালনা করছেন নার্গিস আক্তার।