নজরুল একাডেমির সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা।
নজরুল একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন ৪ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে নজরুল একাডেমি। ২৪ মে শুরু হবে এ আয়োজন। এতে গানে, কবিতায়, আলোচনায় নজরুল স্মরণ ছাড়াও থাকছে কমরেড মুজফ্ফর আহমদ স্মরণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৮তম নজরুল একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

আজ শুক্রবার সকালে মগবাজার বেলালাবাদ কলোনীস্থ নজরুল একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত কর্মসূচি জানানো হয়। এতে আয়োজক প্রতিষ্ঠানের সহসভাপতি সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফের সভাপতিত্বে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মিন্টু রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, প্রচার সম্পাদক রেজা মতিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মূল অনুষ্ঠান হবে ২৪ ও ২৫ মে। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। মঙ্গলবার বিকালে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে আজীবন সংগীত সাধনায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল একাডেমি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক, প্রবন্ধকার, গ্রন্থকার, শিক্ষক সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকবে নজরুলের শিশুসাহিত্য ‘খুকি ও কাঠবিড়ালি’ কবিতা অবলম্বনে নাটক। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পী ও নজরুল একাডেমির শিল্পীরা একক সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে আবৃত্তি করবেন শামীমা চৌধুরী।
২৫ মে বুধবার দ্বিতীয় দিনে বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয় কবির জন্মদিন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।