নজরুল একাডেমীর চার দিনের অনুষ্ঠান শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নজরুল একাডেমী। গতকাল বিকেলে শেষ দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। প্রধান অতিথি ছিলেন মুস্তাফা জামান আব্বাসী।

একই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচজন শব্দসৈনিককে দেওয়া হয় সম্মাননা। এঁরা হচ্ছেন মো. রাশিদুল হোসেন, আ ম শারফুজ্জামান, শেখ ওবায়দুল্লাহ বিন সাঈদ, নাসরীন আহমাদ এবং সুব্রত বড়ুয়া। এ ছাড়া মুহম্মদ মতিউর রহমানের নজরুলের গদ্য নিয়ে লেখা গদ্যশিল্পী নজরুল বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সভাপতিত্ব করেন আশরাফ সিদ্দিকী। সমবেত সংগীত পরিবেশন করেন নজরুল একাডেমীর শিল্পীরা। চার দিনের এ অনুষ্ঠানের শুরু হয় রোববার। এ উপলক্ষে প্রতিদিনই ছিল আলোচনা, গান, নাচ ও কবিতা আবৃত্তি।