নজরুল জন্মবার্ষিকীর আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’র প্রকাশনার ৯০ বছর পূর্তি এবং কবির ১১৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২৩ মে থেকে ২৫ মে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে নজরুল একাডেমী।উদ্বোধনী অনুষ্ঠান হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে নজরুল সংবর্ধনা দেওয়া হবে। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করবে নজরুল একাডেমীর শিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিনের অনুষ্ঠান হবে সন্ধ্যায় মগবাজারের নজরুল একাডেমী মিলনায়তনে।